৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তাড়াশে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রিকে বিয়ের অভিযোগ” প্রথম স্ত্রীর থানায় অভিযোগ




তাড়াশে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রিকে বিয়ের অভিযোগ” প্রথম স্ত্রীর থানায় অভিযোগ

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ১৯ ২০২৫, ২০:৫৪ | 635 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

প্রবাদে আছে “প্রেমে মজিলে মন কিবা হারি কিবা ডোম” প্রেম মানে না জাতিকুল। অসম প্রেমের পূর্নতা দিতে এবার দশম শ্রেনীর ছাত্রীকে বিয়ের অভিযোগে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন ওই শিক্ষকের প্রথম স্ত্রী শামীমা জাহান। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশে, এবিষয়ে প্রতিকার চেয়ে শিক্ষকের প্রথম স্ত্রীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরির চর্চা শিক্ষক মোঃ মনোয়ার হোসেন একই উপজেলার পৌর এলাকার খুটিগাছা গ্রামের মোঃ আব্দুস সালামের কন্যা ও শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী সাদিয়া খাতুনের সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল।
গত কয়েকদিন স্বামীর খোঁজ না পেয়ে শামীমা জাহান গোপনে সংবাদ পেয়ে গত মঙ্গলবার খুটিগাছা তালপুকুর পাড় আব্দুস সালামের বাড়ি গিয়ে স্বামী মনোয়ার হোসেন ও সাদিয়া খাতুন কে শোয়ার রুমে একই বিছানায় দেখতে পেয়ে কারুন জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী মনোয়ার হোসেন ও প্রেমিকা সাদিয়ার পরিবারের লোকজন শামীমাকে অকত্ত্য ভাষায় গালমন্দ করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে জোড় পূর্বক বাড়ি থেকে ব্রে করে দেয়। নিরুপায় হয়ে মনোয়ারের প্রথম স্ত্রী শামীমা জাহান বুধবার সন্ধায় স্বামীর বিরুদ্ধে তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ে করেন। শামীমা জাহান অভিযোগ করে এপ্রতিবেদককে বলেন, আমার স্বামী একজন চরিত্রহীন। ইতিপূর্বেও তার নিজ স্কুলের আরেক ছাত্রীর সাথে অবৈধ প্রেমের সম্পর্ক করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। আমি নিজেও স্কুল শিক্ষক। আমার প্রথম মেয়ের বিয়ে হয়েছে তাই মান সম্মানের কথা চিন্তা করে গোপনে স্বামীকে সুধরানোর চেষ্ঠা করে ব্যর্থ হয়ে অবশেষে থানায় অভিযোগ দিতে বাধ্য হলাম। আমি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই।
এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মনোয়ার হোসেন কে মুঠোফোনে কল দিলে তিনি বিয়ের বিষয়ে অস্বীকার করে বলেন আপনি তো নিউজ করেই ফেলেছেন। আপনাকে কি বক্তব্য দেব। তাড়াশ থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, আমি সারাদিন অফিসের কাজে বাহিরে ছিলাম। বিষয়টি জেনে পরে আপনাকে জানাব।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET