৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তানোরে ফসলি জমির টপসয়েল কাটায় ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, জনমনে স্বস্তি

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৬, ২০:৫৩ | 626 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর তানোরে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) কাটা ও বহনের দায়ে একটি হিমাগারের ম্যানেজারসহ দুইজনকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর (ভেকু) মেশিন জব্দ ও বিকল করা হয়েছে। প্রশাসনের এ অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বুধবার গভীর রাতে উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন তানোর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাতের আঁধারে কৃষি ডাঙ্গা জমি থেকে অবৈধভাবে মাটি কেটে তামান্না হিমাগারের জমি ও একটি জলাশয় ভরাটের কাজে ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন অভিযান চালিয়ে ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পায়। এ সময় তামান্না হিমাগারের ম্যানেজার বিশ্বনাথ শর্মাকে ৫ লাখ টাকা এবং মাটি দালাল সালাম বেপারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়। পরিবহনের সুযোগ না থাকায় মেশিন দুটি ঘটনাস্থলেই বিকল করে দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বরেন্দ্র অঞ্চলের কৃষিজমি ও উঁচু-নিচু জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
এদিকে কৃষিজমি রক্ষায় একাধিক ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET