তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- ভাটা শ্রমিকের স্ত্রীর দুই সন্তানের জননীর সাথে পরকীয়া করতে গিয়ে রাতের আধারে ধরা পড়ে পুলিশের খাচায় বন্ধি হলেন তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য বাবুরালী গাজী(৫২)।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার(২৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামে। এঘটনায় স্থানীয় জনতা হাতে নাতে ধরে ইউপি সদস্যকে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে সে পুলিশ হেপাজতে রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে ইউপি সদস্য বাবুরালী গাজী একই গ্রামের ভাটার শ্রমিক শহিদুল কারিকরের স্ত্রীর সাথে পরকীয়া করতে গিয়ে স্থানীয় জনতা জানতে পেরে তাকে ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের ঘর থেকে উদ্ধার করে তালা থানায় নিয়ে যায়। এছাড়া ইউপি সদস্য বাবুরালী গাজীর বিরুদ্ধে নারীকেলেঙ্কারীর বহু ঘটনা রয়েছে বলেও স্থানীয়রা জানান।
জাতপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, রাতে স্থানীয় জনগন ইউপি সদস্য বাবুরালীকে ঘরে আটক করে আমাদের খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে বিক্ষিপ্ত জনতার হাত থেকে উদ্ধার করে প্রথমে ফাড়িতে পরে থানায় পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।
তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের দুজনকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে।









