মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- তালা উপজেলার শুভাষিনী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ জুলাই সকাল ১০টায় সংশ্লিষ্ট কলেজের হলরুমে কলেজ ছাত্রলীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শুভাষিণী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. মশিউর রহমান সুমন।
তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আলীম ও কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান হোসেন সবুজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাকসুদুর রহমান পলাশ, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক বিএম সোহেল রানা, ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব, মনিরুজ্জামান, ওসমান, ফয়সাল, মোস্তাফিজুর রহমান, হাসান, জুয়েল, রায়হান, ইমরান হোসেন, মামুন হোসেন প্রমুখ।









