মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সাতক্ষীরা তালা উপজেলায় গরিব-দুঃখি,অসহায়-দরিদ্র,এতিম,ছোট-বড়ো,ছাত্র-ছাত্রি সর্ব সাধারণ মানুষের মাঝে আলোচিত এক নাম প্রণব ঘোষ বাবলু।পেশায় তিনি সাংবাদিক ও রাজনৈতিকবিদ দৈনিক আলোকিত বাংলাদেশের তালা প্রতিনিধি,তালা নিউজের সম্পাদক,তালা প্রেসক্লাবের সভাপতি,জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও সাবেক খলিলনগর ইউপি চেয়ারম্যান এছাড়া তিনি এলাকার বিভিন্ন ক্রীড়া, সামাজিক,সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন।প্রণব ঘোষ বাবলু সাতক্ষীরা তালা উপজেলার খলিল নগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের মৃত্য বিকাশ চন্দ্র ঘোষের ছেলে।মানব সেবা তার রক্তে মিশে আছে।যেখানে মানবিক বিপর্যয় সেখানেই তার উপস্থীতি অসহায় মানুষের পাশে দাড়ানো তাদের কে প্রতিষ্ঠিত করে সুন্দর ভাবে জীবন যাপনে সাহায্য করা তার নেশা।মানবিক কল্যানে কাজ করতে যেমন পেয়েছেন মানুষের ভালোবাসা তার থেকে বেশি পেয়েছেন এক শ্রেনি সমালোচকদের কষ্টদায়ক কথা।তবু ও থেমে যাননি তিনি চালিয়ে যাচ্ছেন তার কাজ মানবপ্রেমি এই মানুষটি।অসহায়-গরিব মানুষের কল্যানে সব রাজনৈতিক বিদ যদি এভাবে এগিয়ে আসতো তাহলে সমাজের মানুষের ভাগ্যের উন্নয়ন হতো বলে অনেকে মনে করেন।









