মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও হতদরিদ্র জনগোষ্ঠির মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদানের লক্ষ্যে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ১২০জন ছাত্রীকে মাসিক উপবৃত্তি প্রদান করা হয়েছে। দাতা সংস্থা সানজিনো-ইতালী এর সহযোগীতায়, বেসরকারী সংস্থা দলিত’র আয়োজনে এবং সংস্থার টিপসি প্রকল্পের আওতায় রোববার সকালে তালা সরকারি কলেজ হলরুমে উপবৃত্তি প্রদান ও উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়। দলিত’র টিপসি প্রকল্প’র ব্যবস্থাপক ফাহমিদা খাতুন’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান। দলিত’র সিডিও গোপীনাথ দাস’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে দলিত কর্মী শাওন শাহা, মুকুল দাস, দলিত’র উপকারভোগী কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়–য়া ছাত্রী ক্ষমা দেবনাথ, ফালগুনি, সীমা দেবনাথ, খাদিজা পারভীন সোহানা, আসমা খাতুন ও সূবর্না সরকার প্রমুখ বক্তৃতা করেন। বৃত্তি প্রদান উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায়- নারী অধিকার, বাল্য বিবাহ ও ঈভ টিজিং রোধ সহ সামাজিক বিষয়ে সচেতনতার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।









