, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • তালায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত




তালায় ব্র্যাকের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১২ ২০১৮, ২১:৪৫ | 1013 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় “শান্তি ও সম্প্রীতিতে নারী” প্রকল্পের এক অবহিতকরণ ১২ জুলাই বৃহস্পতিবার সকালে সভা অনুষ্ঠিত হয়। জাপান সরকারের অর্থায়নে ও ইউএনওমেন-এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। জেলা ব্র্যাক কর্মকর্তা জয়নাব বেগমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম ও ব্র্যাকের প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার পলাশ কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের সাতক্ষীরা জেলা প্রতিনিধি রেজাউল করিম খান এবং কর্মশালার উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাকের জেলা ব্যবস্থাপক হুমায়ুন কবীর মন্ডল। মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ব্র্যাকের যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আকছেদ আলী। সভায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের ডেপুটি ম্যানেজার মোহাম্মদুল হাই দিদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সন্জয় বিশ^াস, সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি অফিসার মোঃ শামছুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাস, তালা রিপোটার্স ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ বসু, কলেজ শিক্ষক আবু হাসান, এনজিও প্রতিনিধি ইমদাদুল হক, গুলশাহানারা, মসজিদের ঈমাম মাওলানা তাওহীদুর রহমান, ব্রাকের তালা অফিসের মোরশেদা আক্তার এবং শামছুন্নাহার পারভীন প্রমুখ। সভায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, ঈমাম, পুরোহিতসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET