১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




তাহিরপুর সীমান্তে ভারতীয় ৪ লাখ রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৩ ২০২০, ২২:০৪ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ৪ লাখ ভারতীয় রুপি সহ এক হুন্ডি ব্যবসায়ীকে করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃত হুন্ডি ব্যবসায়ীর নাম আব্দুল হাই (৩০)। সে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী রজনী লাইন গ্রামের নুরুল ইসলামের ছেলে। এসময় তার ব্যবহুত একটি প্লাটিনা মোটরসাইকেলও পুলিশ জব্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তাহিরপুর সীমান্তবর্তী নীলাদ্রী লেকের পাশে একটি প্লাটিনা মোটরসাইকেল নিয়ে সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করছিল আব্দুল হাই। এসময় ট্যাকেরঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ এএসআই আবু মোসা তার চেরাফেরা সন্দেহ দেখে প্রথমে তাকে আটক করে। এক পর্যায়ে তার দেহ তল্লাশী চালিয়ে দুই পায়ের বিশেষ স্থানে রাখা ভারতীয় ৪ লাখ রুপি সহ একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করে টহলরত পুলিশ।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাহিরপুর সীমান্তবর্তী এলাকায় এক হুন্ডি ব্যবসায়ীর কাছ থেকে ৪ লাখ ভারতীয় রুপি সহ একটি প্লাটিনা মোটরসাইকেল আকট করেছে পুলিশ। আটককৃত হুন্ডি ব্যবসায়ীকে পুলিশ জিঞাসাবাদ করছে। তার বিরোদ্ধে মামলার প্রস্ততি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET