যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী দারুল ইসলাম ফাযিল মাদ্রসায় শিক্ষক প্রতিনিধি নির্বাচনে অধ্যক্ষ মাওঃ আব্দুল গফুরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে মাদ্রসার শিক্ষক-কর্মচারী-সহ এলাকাবাসির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।
উপজেলার ত্রিমোহিনী দারুল ইসলাম ফাযিল মাদ্রসায় শিক্ষক-কর্মচারী সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ৬ নভেম্বর মাদ্রাসা পরিচালনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় এডহক কমিটি দিয়ে মাদ্রসা চলছিল। আগামী ৮ জানুয়ারী এডহক কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। নিয়োমিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর বিভিন্ন তালবাহানা ও লুকোচুরির করে আসছে।
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের না জানিয়ে তিনি তাঁর পছন্দের শিক্ষক আব্দুল আহাদ, আব্দুর রাজ্জাক ও নাজমুজ্জামান খানকে শিক্ষক প্রতিনিধি করেছেন। যার ফলে অন্যান্য শিক্ষক-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে মাদ্রসার শিক্ষক-কর্মচারীগণ শিক্ষক প্রতিনিধির ব্যাপারে অধ্যক্ষ মাওঃ আব্দুল গফুরের নিকট গেলে তিনি কোন সদুত্তোর দেননি।
বিষয়টি এলাকায় জানা-জানি হলে অভিভাবক ও এলাকাবাসির মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসায় গেলে অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর অবস্থা বে-গতিক দেখে স্থান ত্যাগ করেন। মুহুর্তের মধ্যে উত্তেজনা ত্রিমোহিনী বাজার এলাকায় ছড়িয়ে পড়ে। যে কোন সময় ত্রিমোহিনী দারুল ইসলাম ফাযিল মাদ্রসায় ম্যনিজিং কমিটি গঠন নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।









