দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মীর হোসেন মিরাজ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মিরাজ চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের সফিকুর রহমানের পুত্র। নিহতের মামা শ^শুড় শামিম আহমেদ বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন।
শামিম আহমেদ জানান, মিরাজ জীবিকা তাগিদে ১২ বছর পূর্বে দক্ষিণ আফ্রিকায় যায়। সেখানে ঘাটেং প্রদেশের বেনানী এলাকায় সে আরও কয়েকজন বাংলাদেশীর সাথে যৌথ অংশীদার ব্যবসা করতো। ৭ ফেব্রæয়ারি সোমবার রাত আনুমানিক ১০টায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা মিরাজের রুমে ঢুকে আরেক রুমমেটসহ মিরাজকে বাথরুমের ভিতর আটকে রাখে। এ সময় মিরাজকে গুলি চালিয়ে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে। পরে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। নিহত মিরাজ ২ কন্যা সন্তানের জনক।








