৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দারুল ইসলাম মডেল মাদ্রাসার ঈর্ষণীয় সাফল্য- ১৪ পরীক্ষার্থীর ১২ জনের জিপিএ-৫




দারুল ইসলাম মডেল মাদ্রাসার ঈর্ষণীয় সাফল্য- ১৪ পরীক্ষার্থীর ১২ জনের জিপিএ-৫

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ১৩ ২০২৫, ১১:৪৮ | 816 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাম মডেল মাদ্রাসা এবারও দেখিয়েছে অসাধারণ ফলাফলের নজির। মাদ্রাসা বোর্ডের অধীনে এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা ১৪ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ১২ জনই জিপিএ ৫ পেয়ে অর্জন করেছেন ব্যতিক্রমী সাফল্য।

আজ বৃহস্প‌তিবার (১০ জুলাই) ফলাফল প্রকাশের পর প্রতিষ্ঠান প্রাঙ্গণে দেখা যায় বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। ছাত্র-ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে ছিলো উৎসবমুখর পরিবেশ। ফুল, মিষ্টি, আবেগ আর আনন্দের মিলনমেলা যেন তৈরি হয়েছিলো পুরো ক্যাম্পাস জুড়ে।

জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীরা হ‌লেন, তামান্না নোমান, সাদিয়া, পুস্প, হুমাইরা, মাহফুজ
খালিদ, মোহাম্মদ আলী, সাওদা, রুমি, মনিরা, রিয়ান।

এ বিষয়ে দারুল ইসলাম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আলী আজগর বলেন আলহামদুলিল্লাহ, আমাদের সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং অধিকাংশই জিপিএ-৫ পেয়েছে, এটি আমাদের জন্য বড় গর্বের। শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের অধ্যবসায় ও অভিভাবকদের দায়িত্বশীলতার সম্মিলিত ফল এটি। এই ধারাবাহিকতা রক্ষা করাই আমাদের পরবর্তী চ্যালেঞ্জ।

মাদ্রাসার শিক্ষক তাহসিন আবরার বলেন, ছাত্রছাত্রীরা কঠোর পরিশ্রম করেছে, আমরা তাদের নিয়মিত গাইড করেছি। সকালে ক্লাস, দুপুরে বিশেষ কোচিং এবং রাতে মুনাজাত এই তিনের সমন্বয়েই এসেছে এমন ফলাফল। ভবিষ্যতেও আমরা আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

একজন শিক্ষার্থীর অভিভাবক জানান,
আমার সন্তান জিপিএ ৫ পেয়েছে এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা আশাবাদী, মাদ্রাসা আরও অনেক মেধাবী শিক্ষার্থী উপহার দেবে দেশকে।

এই সাফল্য শুধু মাদ্রাসার নয়, বরং পুরো সিরাজগঞ্জ জেলার গর্ব। প্রত্যন্ত এলাকা থেকে শিক্ষার্থীদের এমন অর্জন প্রমাণ করে উপযুক্ত সুযোগ, দায়িত্বশীলতা ও আন্তরিক প্রচেষ্টা থাকলে যে কোনো প্রতিষ্ঠান থেকেই অর্জন সম্ভব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET