, , ,

শিরোনামঃ-




দিনাজপুরে চারদিন পর দেখা মিলল সূর্যের

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ১৬:২৬ | 997 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হিমালয়ের পাদদেশে হওয়ায় বরাবরই দেশের উত্তরাঞ্চলে শীত একটু বেশিই দেখা যায়। তবে এবার যেন শীতের প্রকোপটা একটু মাত্রাতিরিক্ত ভাবেই বেশি। পৌষ এর শুরু থেকেই ঘন কুয়াশা আর মৃদু হিমেল বাতাসে তীব্র শীতে কাবু সাধারণ মানুষ। এদিকে গত শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ছিলনা রোদের দেখা। একটানা চারদিন রোদের দেখা না পাওয়ায় অনেকটা স্তমিত হয়ে গেছিল জনজীবন। প্রয়োজন ব্যতিরিকে বাহিরে রেরোচ্ছিল না কেউই। শীতে বাহিরে বেশি কষ্ট হয় খেঁটে খাওয়া সাধারণ দিন মজুরদের। মন না চাইলেও জীবিকার তাগিদে কঠিন শীত উপেক্ষা করে কাজে যেতে হয় তাদের। অন্যদিকে এই নি¤œচাপ আর কতদিন থাকবে এই নিয়ে শঙ্কায় ছিলেন সাধারণ মানুষ। অবশেষে মঙ্গলবার দেখা মিলল রোদের। তবে রোদের ঝাঁঝ ছিল তুলনামূলক কম। এর মাঝেই রোদের আশায় অপেক্ষমান কাজগুলো সেরে নিচ্ছেন সকলে। কৃষকের ধান মাড়াই-ঝাড়া থেকে গৃহস্থালির কাপড়-চোঁপড় ধোয়া সব সেরে নিচ্ছেন এর ফাঁকে। তবে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন রোদের মুখ দেখা গেলেও জানুয়ারীর শুরু থেকে আবারো নি¤œচাপ দেখা দিতে পারে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET