, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুরে শুভসংঘের তত্বাবধানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীকে অর্থ সহযোগীতা দিলেন এমপি গোপাল




দিনাজপুরে শুভসংঘের তত্বাবধানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীকে অর্থ সহযোগীতা দিলেন এমপি গোপাল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০১৯, ১৫:০২ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়া দুই শিক্ষার্থীকে ৯ ডিসেম্বর সোমবার কালের কন্ঠ শুভসংঘের তত্বাবধানে ভর্তির অর্থসহায়তা তুলে দেন দিনাজপুর- ১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
শিক্ষার্থীরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পুন্ডুরী গ্রামের হত দরিদ্র কৃষি শ্রমিক সন্তোষ বর্মনের ছেলে অজয় বর্মন । তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মোট ৪ টি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। আরেক মেধাবী মুখ মোছাঃ আফরিণ খাতুন। তিনি কাহারোল উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে। তিনিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ৪ টি বিশ্বব্যিালয়ে চান্স পেয়েছেন।
অজয় বর্মন ভর্তি হবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আর মোছাঃ আফরিণ খাতুন ভর্তি হবেন দিনাজপুরের হাজী মোহাম্ম দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
শহরের ষ্টেশন রোডস্থ্য তার নিজ কার্যালয়ে ৯ ডিসেম্বর সোমবার বিকালে অর্থসহায়তা কালে এমপি গোপাল বলেন, কালের কন্ঠের শুভসংঘের বন্ধুরা হতদরিদ্র মেধাবী মুখ খুজে বের করে ভর্তির অর্থ সহায়তা প্রদানে অনুপ্রাণীত করেছে। তাদের অনুপ্রেরণায় আমি এই দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে সহায়তা করতে পারলাম। এ জন্য শুভসংঘের বন্ধুদের ধন্যবাদ। তিনি বলেন, শুভসংঘ এর আগেও অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সহযোগীতা দিয়েছে। আমি এই কাজে সব সময় শুভসংঘের সঙ্গে তাকতে চাই।
এ সময় দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন, বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, কালের কন্ঠ শুভসংঘ দিনাজপুর জেলা শাখার উপদেষ্ঠা শফিকুল হক শুকলা, বঙ্গবন্ধু সৈনিক লীগ দিনাজপুর জেলা শাখার আহবায়ক কামাল হোসেনসহ শুভসংঘের বন্ধুরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET