১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর-০২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পিনাক চৌধুরীর মনোনয়ন দাখিল 




দিনাজপুর-০২ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী পিনাক চৌধুরীর মনোনয়ন দাখিল 

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : ডিসেম্বর ৩০ ২০২৫, ০১:৩২ | 660 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল–বোচাগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি’র (ধানের শীষ) প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। সোমবার (২৯ ডিসেম্বর) বিরল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জিমরান মোহাম্মদ সায়েক এর নিকট মনোনয়নপত্র জমা প্রদান করেন বিএনপি’র এই মনোনীত প্রার্থী।
বিএনপির মনোনীত প্রার্থী ফরম জমা কার্যক্রম শেষে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন,
আমরা দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য দিকনির্দেশনায় প্রতিটি কাজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন করছি। ইনশাআল্লাহ, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের রায়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। ​এ সময় স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার লক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা খুবই আশাবাদী একটি নিরপেক্ষ ও সুষ্ঠ একটি নির্বাচন উপহার দিতে পারব।
উল্লেখ্যঃ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ই ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET