১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের অব্যাহত দাবি।বোর্ডহাটে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত 




দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের অব্যাহত দাবি।বোর্ডহাটে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত 

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০২৫, ১৯:৫৯ | 659 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাটে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।  বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান, নারীদের বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচিসহ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখে প্রতিবাদ জানিয়ে আসছে।
মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাটে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক মশাল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।
মশাল মিছিলে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করে জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম এর মধ্য হতে ত্যাগী যে কোন একজনকে মনোনয়ন দেয়ার দাবি করেন নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET