৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দীপ্ত টেলিভিশনের লাইভে প্রচারিত সংবাদের প্রতিবাদে বিরলে জামায়াতের ব্রিফিং




দীপ্ত টেলিভিশনের লাইভে প্রচারিত সংবাদের প্রতিবাদে বিরলে জামায়াতের ব্রিফিং

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : অক্টোবর ২৭ ২০২৫, ১৫:০৮ | 647 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরলে জামায়াত নেতার বিরুদ্ধে অসত্য, বানোয়াট ও একপক্ষীয় তথ্য পরিবেশন করার অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার বিরল উপজেলার সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন।
২৬ অক্টোবর ২০২৫ রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি বলেন, দীপ্ত টেলিভিশনের লাইভে দিনাজপুরের বিরল উপজেলার ফতেহাট নাড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর জায়গা দখল করে স্থাপনা তৈরি করার প্রতিবাদে ছোট ছোট শিক্ষার্থীরাসহ গ্রামবাসীরা মানববন্ধন করতেছে। এ বিষয়টি মানববন্ধন স্থল থেকে দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ লাইভে সংবাদ প্রচারের সময় জামায়াতে ইসলামীর বিরল উপজেলার আমীর হাফেজ আব্দুর রশীদ ও তার ভাই এনসিপি নেতা সহ স্কুলের জমি দখল করে নির্মাণ কাজ করছেন বলে অভিযোগ করেন। কিন্তু বাস্তবে উক্ত বিষয়টি সম্পূর্ণ অবাস্তব, অসত্য ও ভিত্তিহীন। শত্রুতার জেরে স্থানীয় কতিপয় বিপথগামী ও স্বার্থান্বেষী নেতা-কর্মীর উস্কানীতে ফতেহাট নাড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক সম্পূর্ণ হীন উদ্দেশ্যে বিদ্যালয় চলাকালীন সময়ে কোমলমতি কতিপয় শিশুকে সড়কে দাঁড় করিয়ে মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছেন। বাস্তবে উক্ত জমির ওয়ারিশগণ আদালত থেকে একাধিকবার তাদের পক্ষে রায় পেয়েছেন। অভিযুক্ত ব্যক্তিগণ আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল।
তিনি বলেন, সাংবাদিক সুলতান মাহমুদ অভিযুক্ত ব্যক্তির কোন বক্তব্য ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই সম্পূর্ণ হীন স্বার্থে উক্ত অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছেন।
তিনি অবিলম্বে সাংবাদিক সুলতান মাহমুদকে এমন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সঠিক তথ্য-উপাত্তসহ নির্ভুল সংবাদ প্রচারের জন্য সকল সাংবাদিক ভাইদের প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের পৌর সভাপতি মাজেদুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি নাজমুল ইসলাম, সেক্রেটারি সেলিম রেজা, উপজেলা সহকারী প্রশিক্ষণ সেক্রেটারি সোহেল রানা দুলাল প্রমূখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET