, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দুর্গাপুজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার ঝিনাইদহ জেলায় ৪’শ ৩৫ টি মন্ডপে পূজা উদযাপন হবে




দুর্গাপুজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার ঝিনাইদহ জেলায় ৪’শ ৩৫ টি মন্ডপে পূজা উদযাপন হবে

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৩ ২০১৯, ০২:১৩ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ঝিনাইদহে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা পুলিশ। এসময় পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাম্মদ আতিকুল হক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম, সদর থানার ওসি মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক বিমল সাহা, মিজানুর রহমানসহ জেলার ৬ উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পুলিশ সুপার জানান, এ বছর জেলার ৬ টি উপজেলায় মোট ৪’শ ৩৫ টি মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। মন্ডপগুলোতে পুলিশ, আসনারসহ ৩ হাজার ৯’শ ৯৫ জন আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। জেলায় কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে দেওয়া হবে না। কোনপ্রকার অপ্রীতিকর পরিস্থিতি ঘটলে জেলা পুলিশ তা কঠোর হস্তে দমন করবে। কোন সমস্যা হলে পুলিশকে তাৎক্ষনিক অবগত করার পরামর্শ প্রদাণ করেন পুলিশ সুপার।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET