, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দেশের প্রয়োজনেই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে -মুজিবুল হক এমপি




দেশের প্রয়োজনেই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে -মুজিবুল হক এমপি

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০২৩, ১৯:৫০ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ বদলে গেছে শিক্ষাক্ষেত্র, পাল্টে গেছে সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি। নারী-পুরুষের সমতা অর্জনে বাংলাদেশ ছুঁয়েছে নতুন মাইলফলক। শিক্ষার আলোয় আজ আলোকিত পুরো বাংলাদেশ। সর্বস্তরেই আজ চোখে পড়ার মতো অগ্রগতি সাধিত হয়েছে। এই ব্যাপক অগ্রগতি ও সক্ষমতা অর্জন অর্থনীতির ভিত্তিকেও করেছে মজবুত ও টেকসই, দেশকে বিশ্বের বুকে দিয়েছে পৃথক পরিচিতি।তাই এই উন্নয়ন অগ্রগতি অব্যহত রাখতে এবং দেশের প্রয়োজনেই শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে।

তিনি আরও বলেন, চৌদ্দগ্রামে কাজী জাফর ও ডাঃ তাহের এমপি মন্ত্রী হয়েও এলাকায় কোন কাজ হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসায় এবং আমি এমপি হওয়ার পরই কেবল চৌদ্দগ্রামবাসী উন্নয়ন কর্মকাণ্ড দেখেছেন। সারা চৌদ্দগ্রামে বেশীরভাগ সরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন নতুন ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে। গরিবের বন্ধু শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। আমরা সেবা করেছি, করবো, আমাদের বাদ দিয়ে অন্য কেউ আসলে মানুষ শুধু ঠকে, ঠকবে। তাই নৌকার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে সকলে কথা বলবেন।

তিনি আজ শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক, কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ভাটরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ আহমেদ এর সভাপতিত্বে উপজেলার বাতিসা হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে৷ আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, সাবেক জেলা জর্জ একেএম আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, মাহমুদুর রহমান খোকন, রফিকুল হায়দার চৌধুরী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জাকির হোসেন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হোসেন, ইউপি চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, মোশারেফ হোসেন, মাহফুজ আলম, মাহবুব হোসেন মজুমদার, জাফর ইকবাল, নাঈমুর রহমান মজুমদার মাসুম, একে খোকন, বাতিসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান,

শিক্ষক সালে আহমেদ ভূঁইয়া, শাহিনা আক্তার, শাহনাজ বেগম, শাহজাহান কবির, শহিদুর রহমান রতন, মোঃ ইউনুস প্রমুখ।

উপজেলার অর্ধ শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক কর্মচারী ও ম্যানেজিং কমিটির সদস্য এ সমাবেশে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মুজিবুল হক এমপি আরো বলেন-

বর্তমান সরকার সবচেয়ে বেশি বরাদ্ধ দিয়েছে শিক্ষা খাতে।সেই বরাদ্ধ কাজে লাগিয়ে আমরা চৌদ্দগ্রামসহ সারাদেশে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করেছি।আমি আপনাদের অনুরোধ করি আপনারা যদি একদিন কষ্ট করেন তার প্রতিদান স্বরূপ আমি ৫ বছর কষ্ট করি।আগামী নির্বাচনে একদিন কাজ করবেন তার জন্য আমি ৫ বছর কষ্ট করে তার প্রতিদান শোধ করবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET