১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দেশের মানুষ আর খুনের রাজনীতি চায় না-ডাঃ তাহের

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৭ ২০২৫, ১৮:১০ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, যে রাজনীতি একজন তরুণকে অন্ধ করে দিতে পারে, একজন যুবকের বুক ঝাঁজড়া করে দিতে পারে, সে রাজনীতি বাংলাদেশের মানুষ আর চাইবে না। দীর্ঘ ১৫ বছরের যে লড়াই সংগ্রাম ছিল, সেটি ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা কোন ব্যক্তি বা দলের বিরুদ্ধে লড়াই করি না। আমরা লড়াই করেছি খুনি, ফ্যাসিবাদ, স্বৈরশাসক, লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ ও বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে। বাংলাদেশে গণতন্ত্রের জন্য জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির বিশাল ভুমিকা পালন করেছে। আমাদের শত শত ভাই শহীদ, আহত ও পঙ্গু হয়েছে। এই প্রথম গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশে সরকার পতন হয়েছে। এটা ছিল অন্যান্য দেশের স্বৈরশাসকের পতনের চেয়ে ব্যতিক্রম। আমরা আশা করেছিলাম, এ দেশে একটি মৌলিক পরিবর্তন। যাতে দখলবাজ মানুষ থাকবে না। সকল মানুষের জন্য সংস্কার হবে, গণহত্যার বিচার হবে। এমন সংস্কার হবে যেন আর কোন স্বৈরাচারের জন্মগ্রহণ হতে না পারে। মনে রাখতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
অন্তবর্তী সরকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য অন্তবর্তী সরকার গঠন হয়নি। দেশের মৌলিক সংস্কার করুন। যেন তেন নির্বাচন করে ছাত্রজনতার রক্তের সাথে বেইমানী করবেন না।
ডাঃ তাহের শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গ্রাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গুণবতী ইউপির সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল হাই এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি শাহাব উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ শুরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী, ঢাকা মতিঝিল থানা ব্যবসায়ী বিভাগের সভাপতি আ.ন.ম মেশকাত উদ্দিন সেলিম, গুনবতী ইউনিয়ন আমীর মোঃ ইউসুফ মেম্বার, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, গুনবতী ইউনিয়ন সাবেক আমীর আলহাজ্ব আবু ইউসুফ, জগন্নাথদীঘি ইউনিয়ন আমীর শাহাব উদ্দিন। সমাবেশের উদ্বোধন করেন ইসলামি ছাত্রশিবিরের শহীদ শাহাবুদ্দিনের পিতা আবদুল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, বাংলাদেশ মসজিদ মিশন চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, গুনবতী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল হামিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET