১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • তথ্য- প্রযুক্তি
  • দেশের ৬৩ জেলায় একযোগে ভিডিও কনফারেন্সে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধিদের ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ




দেশের ৬৩ জেলায় একযোগে ভিডিও কনফারেন্সে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধিদের ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ২৩ ২০১৯, ২১:৪৯ | 1245 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধিদের ক্ষতায়নের লক্ষে দেশের ৬৩ জেলায় একযোগে কমিউনিটি ডিজএ্যাবিলিটি এক্সপার্টদের (সিডিই) প্রশিক্ষণ প্রদান করা হয়। রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বেলা ১২ পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দেশের ৬৩ টি জেলার বাচাইকৃত স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকদের  ভিবিন্ন জেলা শহর ও উপজেলা শহরের স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিমেডিসিন সেন্টারে স্থাপিত ভিডিও কনফারেন্সিং এর সহায়তায় এ প্রশিক্ষণ প্রদান করেন, প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান ও সুচনা ফাউন্ডেশন’র সদস্য ট্রেইনার অনিকা রহমান লিপি। ফেনী জেলা থেকে বাচাইকৃত কমিউনিটি ডিজএ্যাবিলিটি এক্সপার্টদের (সিডিই) হিসেবে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করে, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সহ-সম্পাদক সাংবাদিক মোঃ এনায়েত উল্যাহ সোহেল, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন মজুমদার আসিব, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন মিনার, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া’র পৌর শাখার সভাপতি ইমাম হোসেন ইমন, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম রাফী। এসময় ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন এ ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET