, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দৈনিক আজকের দর্পণের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আজকের দর্পণ সব সময় সাহসী ভুমিকা পালন করে আসছে




দৈনিক আজকের দর্পণের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আজকের দর্পণ সব সময় সাহসী ভুমিকা পালন করে আসছে

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২২ ২০২২, ২৩:০৬ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মনজিত আলম শিমুল দিনাজপুর প্রতিনিধি, সংবাদপত্রে অতীত ঐতিহ্যের
সমৃদ্ধির সঠিক ইতিহাস তুলে ধরার সময় এসেছে। ভবিষ্যত প্রজন্মের স্বার্থেই
নিরপেক্ষভাবে এর ইতিহাস তুলে ধরা সময়ের দাবী। মুক্তিযুদ্ধেও চেতনা লালন করে
বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক আজকের দর্পণ অগনিত পাঠকের মনে
স্থান করে নিয়েছে। পত্রিকাটি এই জেলার সাধারন মানুষের সমস্যাসহ বিভিন্ন
উন্নয়ন মুলক প্রতিবেদন প্রকাশ করে প্রসংশিত হয়েছে।দৈনিক আজকের দর্পণ
পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা এ অভিমত তুলে ধরেন।
দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৮ম বছর পেরিয়ে ৯ বছর পর্দাপন উপলক্ষ্যে আজ
বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবে হল রুমে এই
প্রতিষ্ঠা বার্ষিকতে বক্তারা একথা বলেন।
বর্ণিল আয়োজনে দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে
কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবে সভাপতি স্বরূপ
বকশি বাচ্চু। এসময় আরও উপস্থিত ছিলেন, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক
সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, ডেইলি স্টার পত্রিকার স্টাফ রিপোর্টার কংকন
কর্মকার, ডিবিসির জেলা প্রতিনিধি মোরশেদুর রহমান, ইনডিপেনডেন্ট
টিভির জেলা প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ, চ্যানেল ২৪ জেলা প্রতিনিধি
ফকরুল হাসান পলাশ ,এশিয়ান টেলিভিশনের দিনাজপুর প্রতিনিধি রফিকুল ইসলাম
ফুলাল, মাই টিভি দিনাজপুর প্রতিনিধি মুকুল চট্টোপাধ্যায়, দেশ টিভি
দিনাজপুর প্রতিনিধি আবুল কাশেম, সকালের সময় পত্রিকার দিনাজপুর
প্রতিনিধি আবু রেজা হাই, দিনাজপুর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক
কৌশিক বোস, দি নিউনেশন প্রতিনিধি ইফতেখার আহমেদ পান্না, উত্তর
বাংলার বার্তা সম্পাদক আবু বক্কর সিদ্দিক,ও দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরমান হোসেন, মামুন, সালাম, পাপ্পু,
অন্তরসহ প্রমুখ।
বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় খবরের কাগজ দৈনিক
আজকের দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপণ দাতা, সংবাদ কর্মীসহ সকল
শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক আজকের দর্পণ

পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।দৈনিক আজকের দর্পণ পত্রিকার দিনাজপুর
প্রতিনিধি মনজিত আলম শিমুল অনুষ্ঠানের সকলের সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET