দৈনিক নওয়াপাড়া পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রকাশক সম্পাদক এবং নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আসলাম হোসেনের ভ্রাতা ও ৮০’র দশকের সাড়া জাগানো ফুটবলার বেলাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত প্ররিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতি প্রদানকারীরা হলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম-সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সহ-দপ্তর সম্পাদক আবুল বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলোক বসু বাপী, সমাজ কল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু ক্রীড়া সম্পাদক রেজোয়ান হোসেন লিটন, গ্রন্থাগার সম্পাদক শামসুর রহমান বাবলা, নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, গোলাম ফারুক বাবু, আব্দুল্লাহ আল মাহফুজ ও মোহাচ্ছান আলী শাওন, সদস্য নুর-এ আলম সিদ্দিকী, মীর আজিজ হাসান, মেহেদী হাসান সুমন প্রমুখ।









