, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দোহারের এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত




দোহারের এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৪ ২০২২, ১৭:৫৪ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার দোহার উপজেলার মৌড়া এমদাদ আলী উচ্চ বিদ্যালয়ে ১৪ই ডিসেম্বর “শহিদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। বুধবার সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় অডিটোরিয়াম কক্ষে শিক্ষার্থীদের নিয়ে দিবসটি পালন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য তুলে ধরেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা জিয়াসমিন সুলতানা, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সিনিয়র শিক্ষক বাবু গুরুদাস রায়, সিনিয়র শিক্ষক মাওলানা মো. আওয়াল হোসেন৷
এসময় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য আলোচনা করে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET