বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে উপজেলা চত্ত্বরে এক র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী কর্মীদের অবদান অনস্বীকার্য। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের অগ্রগতির অন্যতম ভিত্তি। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতারণা এড়াতে বিদেশগমনের আগে সঠিক তথ্য যাচাই ও সরকারি নিয়ম অনুসরণ করা জরুরি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক, দোহার প্রেসক্লাবের সভাপতি মু. তারেক রাজীব ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিওর কর্মকর্তাবৃন্দ, প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন পেশার প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ব্র্যাক মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সেন্টারের কো-অর্ডিনেটর আলী নূরসহ অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
Please follow and like us:









