ঢাকা জেলার দোহার উপজেলার সাতভিটায় অবস্থিত আল-মানার ইসলামিক একাডেমীর মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সৌদিআরব প্রবাসী মো. আলমগির হোসেনের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার বিকালে অত্র মাদ্রাসা কক্ষে শিক্ষা উপকরণ হিসেবে শিক্ষার্থীদের মাঝে কলম, বোর্ড, খাতা এবং চক বিতরণ করা হয়।
এসময় আলমগির হোসেন বলেন, ছোট ছোট মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরে আমার অনেক ভাল লাগছে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি আরো বলেন সমাজের প্রতিটি মানুষের উচিৎ মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাঁদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা।
এসময় উপস্থিত ছিলেন আল-মানার ইসলামিক একাডেমীর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ইসমাইল বীন খলিল, সাতভিটা মানব কল্যাণ সংঘের সাবেক সভাপতি আ: সাত্তার খান, মো. কাওসার হোসেন, মানবতার জন্য আমরা সংগঠনের সহ-সভাপতি মাহিম হোসেন মামুন প্রমুখ।









