১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




দোহারে ১ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবা উদ্ধার,আটক-২

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০১৮, ২৩:২২ | 1073 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইমরান খান রাজ, দোহার প্রতিনিধিঃ- ঢাকার দোহার উপজেলার মৌড়া এলাকা থেকে ১ লক্ষ টাকার হোরোইন উদ্ধার করে থানা পুলিশ। গত ১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌড়া এলাকায় দোহার থানা পুলিশ এবং শাইনপুকুর তদন্ত কেন্দ্রের অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে মো: জার্মান (২৬), এবং মো: সিকিম আলী দেওয়ানক (২৭) নামের দুই যুবককে আটক করা হয়। আটককৃত জার্মান পূর্ব-মৌড়া এলাকার মো: মনু মোড়লের ছেলে এবং সিকিম আলী মৌড়া খালপাড় এলাকার মৃত ইদ্রিস দেওয়ান এর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মৌড়া এলাকায় অভিযান চালিয়ে জার্মান এবং সিকিম আলীকে আটক করা হয়। এসময় মো: জার্মানকে তল্লাশি করে ৫০০ (পাচশত) পুড়িয়া হেরোইন পাওয়া যায়। যার ওজন প্রায় ৫০ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় (১,০০,০০০) এক লক্ষ টাকা। এসময় মো: সিকিম আলী দেওয়ানকে তল্লাশি করে ১৬ (ষোল) পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

দোহার থানা অফিসার ইন-চার্জ মো: সিরাজুল ইসলাম শেখ জানান, দীর্ঘদিন যাবৎ এরা মাদক ব্যবসার সাথে সরাসরি যুক্ত ছিলো। তাদেরকে আটকের পর মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। যার মামলা নং- ০১ তাং- ০১/০২/১৮ খ্রি: ধারা- ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ১(খ)/৯(ক)।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET