দোহার উপজেলা এসোসিয়েশন (ইউএসএ) এর অর্থায়নে এবং মানবতার জন্য আমরা সংগঠনের উপদেষ্টা মঞ্জু মোল্লার সার্বিক সহযোগিতায় নারিশা ইউনিয়নের বাসিন্দা মো. আলমগির হোসেন ও মঙ্গল মণ্ডলের মায়ের উন্নত চিকিৎসার জন্য মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
সোমবার বিকাল ৪ ঘটিকায় এলাকাবাসীর সম্মুখে নারিশা চৈতাবাতর নিবাসী মো. আলমগির হোসেনের চক্ষু চিকিৎসা ব্যয় বাবদ নগদ ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা এবং সাতভিটা নিবাসী মঙ্গল মণ্ডলের মায়ের চিকিৎসা ব্যয় বাবদ নগদ ১০,০০০ (দশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
দোহার উপজেলা এসোসিয়েশন (ইউএসএ) কে ধন্যবাদ জানিয়ে মঞ্জু মোল্লা বলেন, মানুষ মানুষের জন্য। অসহায় দুইজন ব্যক্তিকে আর্থিক সহযোগিতার মাধ্যমে তারা মানবতার দৃষ্টান্ত স্থাপন করলো। এসময় তিনি সমাজের প্রতিটি বিত্তবান ব্যক্তিকে সমাজের দারিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
Please follow and like us:









