ঢাকা জেলার দোহার পৌরসভায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর ভবনের সামনে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর মেয়র অাব্দুর রহিম মিয়া।
দোহার-নবাবগঞ্জ তথা ঢাকা-১ অাসনের সংসদ মাননীয় প্রধান মন্ত্রীর বে-সরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান কর্তৃক প্রদত্ত কম্বল পৌরসভার অসহায়, অনাথ ও গরীব শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌর ইঞ্জিনিয়ার মসিউর রহমান, কমিশনার অালমাছ উদ্দিন, অানোয়ার হোসেন, দোহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুর রহমান টিপু প্রমুখ।









