বগুড়া ধুনটে বঙ্গবন্ধুর জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর ২০২০ইং বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত উপলক্ষে সকাল ১১টায় উপজেলা নির্বাহি অফিসার সঞ্জয় কুমার মহন্ত সভাপতিত্বে উপজেলা হলরুমে যুব ঋণের চেক, সনদপত্র বিতরণ, প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম আকন্দর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঋণের চেক, সনদপত্র বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) আব্দুল্লাহ আল রনি, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া,ধুনট উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সাবেক কমান্ডার ফেরদৌস আলম, ধুনট উপজেলা সরকারি যুব উন্নয়ন কর্মকর্তা আলতাফ উদ্দিন, আতিকুর রহমান প্রমুখ।









