বগুড়ার ধুনটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন হয়েছে। সোমবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে এক র্যালী শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে। পরে র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মাকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল হাসিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া ও শিক্ষার্থী আয়েশা তারেক প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার এবছর ৪ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, সফল জননী শিরিনা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সেলিনা খাতুন, অর্থনৈতিক সাফল্য অর্জন করায় অঞ্জনা খাতুন ও শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সাজিয়া আফরিন।








