৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ধুনটে মাদক ব্যবসায়ীসহ আটক ৪

বিল্লাল হোসেন, দেবিদ্বার,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১৭:২৪ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বগুড়ার ধুনটে ২ মাদক ব্যবসায়ী ও ২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার চালাপাড়া গ্রামের সেজাব মন্ডলের ছেলে ইব্রাহিম মন্ডল (৬০), সদর পাড়া গ্রামের উপন্দ্র নাথ সাহার ছেলে একাধিক মাদক মামলার আসামী উত্তম কুমার সাহা (৩৮), একই গ্রামের লুৎফর সেখের ছেলে রঞ্জু মিয়া (৩৮) ও বাটিকাবাড়ী গ্রামের তাজ উদ্দিনের ছেলে রকি।

ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান, ইব্রাহিম মন্ডল ও উত্তম কুমার সাহাকে নিজ নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে। আটকের সময় ইব্রাহিম মন্ডলের নিকট থেকে ২০০ গ্রাম গাঁজা ও উত্তম কুমার সাহার নিকট থেকে ১ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে।

ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, পৃথক অভিযান চালিয়ে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামী ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর আটক সকলকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET