বগুড়ার ধুনটে শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার মরিচতলা এলাকায় ভান্ডারবাড়ী একতা পরিষদের আয়োজনে ২০০ গরীব শীর্তাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
গোসাইবাড়ী এ এ উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নজির উদ্দিনের সভাপতিত্বে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ভান্ডারবাড়ী একতা পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম মোস্তাফা মুকুল। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক লিমন মাহমুদ, অফিস সম্পাদক নাছির উদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক আল আমিন ও প্রচার মিডিয়া বিষয়ক সম্পাদক আবিউল রহমান আবির প্রমুখ।
( নিউজ সম্পাদনায় হাফিজা আক্তার)









