বগুড়ার ধুনটে সরাকরি ভাবে ১হাজার ৭৭০ জন কৃষকের কাছ থেকে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন হয়েছে। সোমবার সকালে ধুনট খাদ্য গুদাম চত্তরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হি কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুল
হাসিব, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা দীপ্তি রানী রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সেকেন্দার আলী, খাদ্য গুদামের ভারপাপ্ত কর্মকর্তা কামরুল হাসান ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া প্রমুখ।









