, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস




নবীন শিক্ষকদের বরণে মুখর সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ০১ ২০২৬, ১২:৫৭ | 605 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে নবযোগদানকৃত ৪০৭ জন শিক্ষক-শিক্ষিকাকে ফুল ও কলম দিয়ে বরণ করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন। তিনি নবযোগদানকৃত শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থেকে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

মো. সাহাব উদ্দিন বলেন, শিক্ষকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। নবযোগদানকৃত শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও গড়ে তুলতে হবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রত্যেক শিক্ষককে নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নতুন শিক্ষকরা বিদ্যালয়ে যোগদানের মাধ্যমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নতুন প্রাণশক্তি যোগ করবেন। তাদের দক্ষতা ও আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের শিখনফল আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কুমার সাহা, মো. ফজলুল হক, সহকারী মনিটরিং অফিসার মো. রেজাউল করিম খান এবং ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোমা রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET