নাঙ্গলকোট প্রতিনিধি:- নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম মজুমদার চেয়ারম্যান পদে গত রবিবার আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন। সাবেক চেয়ারম্যান আশিকুর রহমান দোলন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্ব ভার গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট আবদুর রহমান, আদ্রা দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব। বক্তব্য রাখেন আদ্রা উত্তর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মাষ্টার মোশারফ হোসেন, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, লোকমান হোসেন ভূঁইয়া, ইউপি যুবলীগ সভাপতি নাছির উদ্দিন, ইউপি ছাত্রলীগ সাবেক সভাপতি কামরুল হাছান কিরনসহ আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









