, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের ঢালুয়ায় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা




নাঙ্গলকোটের ঢালুয়ায় শোক দিবস উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২৩, ২১:২৭ | 837 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে দোয়া, মিলাদ ও আলোচনা সভা বুধবার বিকেলে ঢালুয়া ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক আবু। বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক, ঢালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সহ-সভাপতি আবুল খায়ের আবু, ঢালুয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান হক, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল আলম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মৌকারা ইউনিয়ন চেয়ারম্যান সাইফ উদ্দিন আলমগীর, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল হাশেম, সদস্য খন্দকার আলী আক্কাছ, মিজানুর রহমান, সহ প্রচার সম্পাদক মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আহসান উল্লাহ মেম্বার, ঢালুয়া ইউনিয়ন আ’লীগ সাবেক যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন কামাল প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত ও উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET