৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটের বাঙ্গড্ডায় বিএনপির বিক্ষোভ

সাফায়েত উল্লাহ মিয়াজী, ভিক্টোরিয়া কলেজ করেসপন্ডেন্ট,কুমিল্লা।

আপডেট টাইম : জুলাই ০৫ ২০২৫, ২২:২৮ | 786 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া’র উপর কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি এলাকায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে শনিবার বিকালে কুমিল্লার নাঙ্গলকোটের ১নং বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎বিক্ষোভ মিছিলটি বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ গেট থেকে শুরু হয়ে বাঙ্গড্ডা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
‎সমাবেশে বক্তব্য রাখেন বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব আব্দুল মতিন, বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল আহ্বায়ক মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক শাহজাহান ভূঁইয়া, যুবনেতা গিয়াস উদ্দিন মজুমদার, স্বেচ্ছাসেবক দল নেতা মহিন মজুমদার।
‎এসময় উপস্থিত ছিলেন বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি নেতা স্বপন মিয়াজী, সাবের আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শামসুল হক, বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ডাক্তার শাহ জাহান, সাইফুল ইসলাম সুফল, বাবুল, জালাল, বাদশা, কবির, কাফি নজরুল, ইউসুফ, সদস্য সোহাগ, ইকবাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত, আল আমিন, ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET