বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের ১নং দাঁড়াচৌ ওয়ার্ডের আয়োজনে যুব সমাবেশ শুক্রবার বিকালে দাঁড়াচৌ গ্রামে অনুষ্ঠিত হয়েছে। ১নং ওয়ার্ড সভাপতি ডাক্তার মাকসুদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।
জামায়াত নেতা হাফিজ জাকির ও বাঙ্গড্ডা ইউনিয়ন ১নং ওয়ার্ড সেক্রেটারি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সার্জেন্ট শহীদুল্লার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, বাঙ্গড্ডা ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, মাস্টার বদিউল আলম, ওয়ার্ড সভাপতি মাওলানা আব্দুল মোত্তালেব, জামায়াত নেতা মাওলানা বশিরুজ্জামান মিয়াজী, আব্দুল মোত্তালেব মোল্লা রিপন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাসুম বিল্লাহ, জামায়াত নেতা শহীদুল্লাহ খন্দকার, তাজুল ইসলাম, ডাক্তার শরীফ, আবু তাহের, আলমগীর হোসেন, শাহজালাল, আলমগীর মুন্সি প্রমুখ।
Please follow and like us:










