৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের মক্রবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত




নাঙ্গলকোটের মক্রবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুন ০১ ২০২৫, ০০:২৯ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার সন্ধ্যায় ভুলুয়া পাড়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুন উর রশিদ।
মক্রবপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক কবির খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড বিএনপি নেতা আলী হোসেন, মৌলভী হাজী নুর মোহাম্মদ, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মক্রবপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আব্দুল করিম, ৩নং ওয়ার্ড সাবেক  সভাপতি হেলাল উদ্দিন, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির হোসেন,  ৭নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম।
 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী রুহুল আমিন, হাজি মফিজুর রহমান, হাজী আমিন ব্যাপারী, মক্রবপুর ইউনিয়ন সহ-সভাপতি আব্দুস সোবহান মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রুহুল আমিন, সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, ২নং ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ড সভাপতি বাবুল হোসেন, ইউনিয়ন কৃষক দল সভাপতি জাকের হোসেন, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ছাত্রদল নেতা মোহাম্মদ উল্লাহ নয়ন প্রমুখ।
অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET