১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলন 




নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন মহিলা দলের কর্মী সম্মেলন 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুন ২৯ ২০২৫, ০৪:২১ | 748 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কুমিল্লার নাঙ্গলকোটের মক্রবপুর ইউনিয়ন কর্মী সম্মেলন শনিবার বিকালে ভুলুয়া পাড়া নূরানী মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মক্রবপুর ইউনিয়ন মহিলা দল নেতা রৌশন আরা বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া।  অনুষ্ঠান উদ্বোধন করেন নাঙ্গলকোট উপজেলা মহিলা দল আহ্বায়ক রাবেয়া সুলতানা চামেলি, প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সদস্য ও মক্রবপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মমতাজুল করিম।
মক্রবপুর ইউনিয়ন মহিলা দল নেতা ফাতেমা আক্তার আকলিমার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আরিফুল আলম নোমান, মক্রবপুর ইউনিয়ন  বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কবির খান, মৌকরা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহ আলম ভুঁইয়া, উপজেলা শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিন, বিএনপি নেতা আলী হোসেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা মৎস্যজীবী দল সদস্য সচিব মোহাম্মদ এয়াছিন,  মক্রবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নান,  ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল কুদ্দুস, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মহিন উদ্দিন,  সমাজ সেবক হাজী মোখলেছুর রহমান, উপজেলা শ্রমিক দল সদস্য মোহাম্মদ বাবুল প্রমুখ।
সম্মেলনে মক্রবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দল আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে তাহমিনা খন্দকারকে আহ্বায়ক, রৌশন আরা বেগমকে সদস্য সচিব, শাহেনা বেগম, ফাতেমা বেগম ও জোসনা বেগমকে যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET