১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে ওলামাদলের আলোচনা সভা 

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২৫, ২২:১৪ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে আলোচনা সভা শনিবার দুপুরে নজির আহমদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ওলামাদল নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক মাওলানা নুরুল হক মাহাদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ্ব নজির আহমদ ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন ওলামা দল কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক মাওলানা জিয়াউর রহমান মজুমদার।
ওলামাদল নাঙ্গলকোট পৌরসভা সাবেক আহ্বায়ক মাওলানা আব্দুল বাতেন মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব নূরুল আফসার নয়ন, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খোকন, সলিসিটর একরামুল হক মজুমদার, অধ্যাপক মোশাররফ হোসেন, সদস্য হাজী জসিম উদ্দিন, মৌকরা ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি শাহআলম ভূঁইয়া, ওলামাদল নেতা মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা ফেয়ার আহমেদ, হাফেজ শহিদুল ইসলাম, হাফেজ নাছির উদ্দিন, মাওলানা আব্দুল মোতালেব প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন ওলামাদল নেতা মাওলানা নাছির উদ্দিন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET