২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন




নাঙ্গলকোটে কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ০৭ ২০২১, ২০:৩৮ | 919 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে করোনায় কর্মহীন দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের ৫৫০ অসহায় পরিবারে ৫০০ টাকা হারে ২ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। নগদ অর্থ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুল।
এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক শাহাদাত হোসেন, ইউপি সচিব আব্দুল করিম, বাংগড্ডা ইউনিয়ন আ’লীগ নেতা রফিকুল ইসলাম, ইউপি সদস্য তাজুল ইসলাম, আবু নছর, মনজুরুল হক প্রমুখ।
বাঙ্গড্ডা ইউপি চেয়ারম্যান শাহজাহান মজুমদার বলেন, আমার ইউনিয়নে করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া রিক্সা, অটোরিক্সা, সিএনজি চালিত অটোরিক্সা’সহ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নগদ ৫০০ টাকা হারে সুষ্ঠু ভাবে বিতরণ করেছি। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে খুশি কর্মহীনরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET