৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে কলেজ অধ্যাপকের বিদায় সংবর্ধনা

সাফায়েত উল্লাহ মিয়াজী, ভিক্টোরিয়া কলেজ করেসপন্ডেন্ট,কুমিল্লা।

আপডেট টাইম : মে ১৯ ২০২৫, ১৮:৫৪ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক বাবু রঞ্জুন কুমার ভৌমিকের অবসরজনিত বিদায় সংবর্ধনা সোমবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

‎হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য মোহাম্মদ জাফর সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ বিদ্যুৎসাহী সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুছ হাছান মানিক। বিদায় অতিথির বক্তব্য রাখেন কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাবু রঞ্জুন কুমার ভৌমিক।

‎‎অনুষ্ঠান শুরুতে বিদায়ী শিক্ষক, কলেজ গভর্নিং বডির সভাপতি, বিদ্যুৎসাহী সদস্য ও অতিথিদেরকে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।

‎হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজ প্রভাষক আফজালুর রহমানের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ সহকারী অধ্যাপক রতন কুমার ভৌমিক, গোলাম রসূল কাজল, তবারক উল্লাহ, প্রভাষক আমিনুল্লা মজুমদার, বিজয় চন্দ্র মজুমদার ও এনায়েত উল্লাহ।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য আবু ইউসুফ, হারুনুর রশীদ, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি শাহ আলম, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুল মমিন সওদাগর, পেয়ার আলম, ইউনিয়ন যুবদল নেতা দুলাল, ইউনিয়ন ছাত্রদল নেতা একরাম, কলেজ ছাত্রদল সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ফারাবী ভূঁইয়া প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET