, , ,

শিরোনামঃ-




নাঙ্গলকোটে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : জুলাই ২৪ ২০২৫, ২২:০৫ | 736 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে হাছান জামিলা ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য ডাক্তার এ কে এম কামারুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন ভূঁইয়া।
বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল মনির ও মইজ উদ্দিন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মেয়র এ কে এম মনিরুজ্জামান খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মিয়া মোহাম্মদ ইদ্রিস, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, রাজনীতিবিদ সাখাওয়াত হোসেন শাহিন, বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET