, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ




নাঙ্গলকোটে জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : মে ০৬ ২০২১, ১৬:০৫ | 1035 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে আজ ৫মে রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ১৫ পরিবারকে নগদ ১লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়। বকশীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমএ সোবহান, বক্সগঞ্জ ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল আমিন আবু, সাবেক যুবদল সভাপতি জাকির হোসেন টিপু, যুবদল সভাপতি জিয়াউর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ, ছাত্রদল সভাপতি নেছার মজুমদার।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলমগীর কবির লাভলু, প্রধান উপদেষ্টা জহিরুল ইসলাম ভূঁইয়ার কাইয়ুম, কার্যনির্বাহী কমিটির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক এমাম হোসেন ইমন, যুগ্মসাধারণ সম্পাদক জি এম ইব্রাহিম রিয়াজ, কার্যকর কমিটির সভাপতি তারেক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ শাখার উপদেষ্টা শাহজাহান, জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম এর কার্যকরী পরিষদের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন মিয়া, ওমান শাখা সভাপতি কবির আহমেদ, দুবাই শাখার সিনিয়র সহ-সভাপতি মহিন উদ্দিন মিয়াজী, যুবদল নেতা গিয়াস উদ্দিন ভূইয়া, যুবদল নেতা গিয়াস উদ্দিন মোল্লা, বিএনপি নেতা ছোয়াব মিয়া, যুবদল নেতা ফয়সাল প্রমুখ। বিএনপি’র সভাপতি এমএ সোবহান বলেন: দেশের অর্থনীতিকে গতিশীল করে, দেশ ও দশের কল্যাণে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়। দেশের সিংহভাগ অর্থনৈতিক উন্নয়নের যেমন তাদের অংশগ্রহণ রয়েছে তেমনি ভাবে নিজ পরিবার ও গ্রামবাসীর প্রতিও তাদের উদারতার কমতি নেই। জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম এর উত্তরোত্তর সফলতা কামনা করছি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET