৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ  প্রদর্শনী অনুষ্ঠিত 




নাঙ্গলকোটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ  প্রদর্শনী অনুষ্ঠিত 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৬ ২০২৫, ১৮:৩২ | 643 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ বুধবার সকালে উপজেলা হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইমরুল হাসান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার।

উপসহকারী প্রণিস্পদ কর্মকর্তা ছালেহ আহমদ পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আনিসুর রহমান, নারী উদ্যোক্তা নাসরীন সুলতানা,ডা. শাহাদাত হোসেন ও কার্তিক চন্দ্র রায়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া,নারী বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াছমিন, আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET