জাতীয় মৎস পক্ষ ২০২৬ উদ্বোধন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস কর্মকর্তা সুদীপ্ত মিশ্র।
জাতীয় মৎস পক্ষ উদ্বোধনী অনুষ্ঠান শুরুতে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
নাঙ্গলকোট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনূর ইসলাম, মৎস্য খামারি ও উদ্যোক্তা কাজী ফয়সাল, খোরশেদ আলম।
জাতীয় মৎস পক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদার, পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোক্তার হোসেন, নাঙ্গলকোট উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ভেটেরিনারি সার্জন আব্দুল্লাহ আল মামুন সাগর, নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী।
জাতীয় মৎস পক্ষ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ মাছের পোনা অবমুক্তকরণ, মৎস খামারীদের মাঝে মাছের পোনা বিতরণ, মাছের খাদ্য বিতরণ, মৎস সরঞ্জাম সহ হরেকরকম গাছের চারা বিতরণ করা হয়।
Please follow and like us:









