১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে জামায়াতের দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল




নাঙ্গলকোটে জামায়াতের দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মার্চ ২৬ ২০২৪, ২১:১৩ | 730 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে দায়িত্বশীলদের সম্মানে ইফতার মাহফিল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারী মাহফুজুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সেক্রেটারি শিক্ষাবিদ ও সমাজ সেবক মাওলানা নুরুল ইসলাম হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা আমীর ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এস.এম মহি উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সধারণ সম্পাদক আব্দুল করিম, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক এ.এস.এম আমিনুল হক মাওলা, উপজেলা জামায়াত নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, পৌরসভা জামায়াত সেক্রেটারি হারুনুর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক, মাওলানা এয়াছিন মজুমদার, মাওলানা আবুল হাশেম, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি ওমর ফারুক মিয়াজী। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন সভাপতি এবং সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা আমীর ও সম্ভাব্য উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা এস.এম মহি উদ্দিন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET