, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • নাঙ্গলকোটে জেলা পুলিশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা




নাঙ্গলকোটে জেলা পুলিশের উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ০৬ ২০১৮, ১২:০৮ | 1036 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বারী উদ্দিন আহমেদ বাবর:- “বাল্য বিবাহ ও ইভটিজিং প্রতিরোধে আইনের চেয়ে সামাজিক সচেতনতাই বেশী জরুরী” শীর্ষক বিষয়ে কলেজ পর্যায়ের ২য় আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও কুমিল্লা ভিক্টোরিয়া বিতর্ক পরিষদের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মর্ডারেটরের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী হাসান।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিতর্ক পরিষদের সাধারণ সম্পাদক মো: তানজিত ইসলাম হিমেল, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আনোয়ারুল আজিম, পাঠাগার সম্পাদক আহম্মদ উল্লাহ, সদস্য খাদিজা আক্তার মুন্নী। পরে নাঙ্গলকোট থানার পরিদর্শক মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধূরী। এসময় উপস্তিত ছিলেন মন্তলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, এসআই সালাদ্দিন ও মিজান প্রমূখ।
ওই প্রতিযোগিতায় উপজেলার নাঙ্গলকোট উপজেলার মন্তলী স্কুল এন্ড কলেজ ও চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এরমধ্যে কাশিনগর ডিগ্রি কলেজ বিজয় লাভ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET