৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে একাত্মতা প্রকাশ অনুষ্ঠান




নাঙ্গলকোটে ধানের শীষের প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে একাত্মতা প্রকাশ অনুষ্ঠান

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৫, ০১:৪০ | 756 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থনে এবং ধানের শীষের বিজয়ের লক্ষ্যে উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার ঢালুয়া ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মী নিয়ে একাত্মতা প্রকাশ করেন। একাত্মতা প্রকাশ উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যায় নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঢালুয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ইসহাক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া।

‎‎অনুষ্ঠান শুরুতে কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া ঢালুয়া ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন।

‎‎উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সাবেক সহ সভাপতি শোয়াইব খন্দকার, ঢালুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নুরুল ইসলাম খন্দকার, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও মক্রবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন মজুমদার, ঢালুয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক আবু হানিফ, সদস্য সচিব কামাল হোসেন মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী জিয়া উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া।

‎এসময় উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মুরাদ তালুকদার, ওমর ফারুক, মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ বেলাল মহাজন সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET